সারাদেশ

গলায় গামছা পেঁচিয়ে শিশুর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর ধামইরহাটে গলায় গামছা পেঁচিয়ে এক শিশু আত্মহত্যা করেছে। ঘটনাটি উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রামরামপুর তেলিপাড়া মুদিপাড়া গ্রামে ঘটে। নিহত শিশুর নাম মিম খাতুন (৮)। সে নানা বাড়িতে থাকতো। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

জানা গেছে, মুদিপাড়া গ্রামের মোজাম্মেল হকের মেয়ে সেলিনা খাতুনের সাথে নয় বছর আগে ফয়জুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের এক বছর পর মিম নামে এক মেয়ে সন্তান জন্ম লাভ করে। মিমের বয়স ৩০ দিন হলে তার বাবা ফয়জুল ইসলাম মারা যায়। পরে মিমের মায়ের অন্যত্র বিয়ে হয়। ছোটবেলা থেকে মিম নানা বাড়িতে থাকতো। নানা বাড়ির সকলে তাকে বেশ ভালোবাসত। কিন্ত হঠাৎ পরিবারের সবার অজান্তে শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে বাড়ির অদূরে জলেশ্বরী পুকুরের পশ্চিম পাশে রাজুর আম বাগানের আম গাছের ডালের সাথে গামছা গলায় পেঁচিয়ে শিশু মিম আত্মহত্যা করে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার পত্মীতলা সার্কেল আফতাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না পেলে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এএইচবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা