সারাদেশ

আখাউড়া বন্দর দিয়ে দেশে ফিরলেন ৩৭ জন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : করোনাভাইরাসের প্রকোপের মাঝে আখাউড়া বন্দর দিয়ে দেশে ফিরলেন ৩৭ জন। ভারতের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে বিধায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলার সীমান্ত দিয়ে বর্তমানে যাত্রী পারাপার বন্ধ রয়েছে।

কিন্তু দুই দেশেই আটকা পড়া নাগরিকদের কিছু নির্দেশনা অনুসরণ করে যাতায়াত করতে দেয়া হচ্ছে। এ স্থলবন্দর দিয়ে গত তিন দিনে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল পর্যন্ত দুই দেশের ৭১ জন যাত্রী পারাপার হয়েছেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন অফিস থেকে জানা যায়, বাংলাদেশে এসে আটকে পড়া ভারতীয় নাগরিক ও বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতের বিভিন্নস্থানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে আসা-যাওয়া করতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের অনুমতি লাগবে।

এরই অংশ হিসেবে গত তিন দিনে ভারতীয় হাইকমিশন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো তালিকার ৬৩ জনের মধ্যে ৩৪ জন ভারতীয় নাগরিক ফিরে গেছেন। আর ভারতে আটকা পড়া ৩৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

আখাউড়া ইমিগ্রেশনের ইনচার্জ আব্দুল হামিদ বলেন, ‘স্থলবন্দর দিয়ে পারাপারের জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো ভারতীয় নাগরিকদের একটি তালিকা আমাদের কাছে পাঠিয়েছে। সে তালিকা অনুযায়ী ভারতীয় যাত্রীরা তাদের নিজ দেশে ফেরত যেতে পারছেন। একইভাবে ভারতে আটকা পড়া বাংলাদেশিরা সে দেশে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার থেকে ছাড়পত্র সংগ্রহ করে স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন’।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ফারহানা আক্তার বলেন, ‘ভারত থেকে বাংলাদেশে ফিরে আসা যাত্রীদের সর্বশেষ ৭২ ঘণ্টার মধ্যে করা অ্যান্টিজেন বা আরটি পিসিআরে করা করোনা নেগেটিভ রিপোর্ট আছে কিনা তা দেখা হয়’।

তিনি আরও বলেন, করোনা নেগেটিভ রিপোর্ট থাকলে তাদেরকে আখাউড়ায় তিনদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও ১১ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। যাদের করোনার নেগেটিভ সনদ রয়েছে ও করোনা টিকার দু’টি ডোজ নিয়েছেন, তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়।

এছাড়াও যাত্রীদের শরীরের তাপমাত্রা, ঠান্ডা, কাশি ও এলার্জিজনিত বিষয়গুলো আছে কিনা তা যাচাই করে নেয়া হচ্ছে বলে তিনি জানান।


সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা