সারাদেশ

কুরিয়ার সার্ভিসে ইয়াবা পাচার, আটক ৩

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালে একটি কুরিয়ার সার্ভিসে খেলনার গাড়িতে আসা প্রায় পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে মাদক পাচার চক্রের তিন সদস্যকে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-কমিশনার শেখ মো. সেলিমের নেতৃত্বে পুলিশ লাইন্স সংলগ্ন এসএ পরিবহনের সামনে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃত তিন মাদক কারবারি হলেন- বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মৃত মো. তোফায়েল খানের ছেলে মো. সজল খান, তার স্ত্রী এ্যানি আক্তার লামিয়া ও ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ার মো. শামীম হাওলাদার।

ডিবি পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে কুরিয়ার সার্ভিসে একটি খেলনার গাড়িতে ইয়াবার চালান আসছে বলে জানতে পারেন তারা। এমন খবরে পুলিশ লাইন্স সংলগ্ন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় খেলনার গাড়িটি তল্লাশি করে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক কারবারি সজল খান ও তার সহযোগী শামীম হাওলাদারকে আটক করা হয়।

ডিবি পুলিশ আরো জানিয়েছে, আটকের পরে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় আটক মাদক কারবারি সজলের দেয়া তথ্য অনুযায়ী দপদপিয়ায় তার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে আরো এক হাজার পিস ইয়াবাসহ সজলের স্ত্রী এ্যানি আক্তার লামিয়াকে আটক করা হয়।

পাশাপাশি তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল সেট, একটি প্লাটিনা মোটরসাইকেল, একটি খেলনার টয় সাইকেল জব্দ করে ডিবি পুলিশ।

ডিবি কার্যালয় থেকে জানানো হয়েছে, ‘চক্রটি কৌশল অবলম্বন করে দীর্ঘদিন যাবৎ কুরিয়ার মাধ্যমে বাচ্চাদের খেলনার ভিতরে স্ক্রু দিয়ে আটকানো সিট কাভারের নিচে অভিনব কায়দায় প্লাষ্টিক কেটে ইয়াবা পাচার করে আসছিল।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ডিবি পুলিশ। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার (৩০ এপ্রিল) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা