সারাদেশ

পুলিশের উপস্থিতিতেও জ্বলে ওঠে অলৌকিক আগুন 

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার নিভৃত পল্লীতে অলৌকিক আগুনের লেলিহান শিখায় ৬টি পরিবার ভস্মীভূত হওয়ার পরও থেমে নেই অগ্নিকাণ্ডের ঘটনা। প্রত্যহ কমপক্ষে ৮/৯ বার করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আসায় প্রশাসন বিপাকে পড়েছে। এ ঘটনা তদন্তে ঘটনাস্থলে পুলিশ নিয়োগ করা হয়েছে। তাদের উপস্থিতিতেও ঘটেছে অলৌকিক অগ্নিকাণ্ডের ঘটনা।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী চাড়োল ইউনিয়নের শিংপাড়া মুন্সিপাড়া গ্রামে প্রায় একমাস ধরে চলছে অলৌকিক অগ্নিকাণ্ডের ঘটনা। প্রত্যহ ৭/৮ বার বা তারও বেশি বার গ্রামের কারো না কারো বাড়িতে ঘটছে অগ্নিকাণ্ড। এ অবস্থায় আগুনে পুড়ে যাবার ভয়ে ভুক্তভোগীরা ঘরের জিনিসপত্র ঘরের বাইরে রেখে পাহারা দিচ্ছেন। অনেকে অজানা আশংকায় আদরের সন্তানকেও আত্মিয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। অগ্নিকাণ্ডের আতংকে কাজে যেতে না পেরে দরিদ্র পরিবারগুলো অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছেন।

ভুক্তভোগী পরিবারের আলহাজ্জ সিরাজ উদ্দীনসহ কয়েকজন জানান,বিশ্বাস করেন আর না করেন,হঠাৎ করেই জ্বলে উঠছে কারো না কারো ঘরে আগুন। ঘরে আগুন, আলমারিতে আগুন চালের ড্রামে আগুন, বিছানায় আগুন,কোরান শরীফে আগুন লাগছে যখন তখন। বিলকিস বেগম নামে একজন গৃহবধূ জানান,আগুনের হাত থেকে বাঁচতে ভবিষ্যৎ প্রজন্ম ছেলে মেয়েদের বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দিয়েছি।

ইতোমধ্যে প্রশাসনের লোকজন একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ দমকল বাহিনী কাজ করলেও আগুনের সূত্রপাত শনাক্ত করতে পারছে না।

স্থানীয়রা এটাকে জীন ভূতের অলৌকিক কাণ্ড দাবি করে গ্রামে চাঁদা তুলে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় করে ৪ জন আলেমকে দিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। তারপরও থামেনি অগ্নিকাণ্ডের ঘটনা।

এদিকে অগ্নিকাণ্ড হতে বাঁচতে গ্রামবাসী কয়েকটি জায়গায় বসিয়েছে বৈদ্যূতিক পাম্প ।

গত সোমবার ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন সরেজমিনে ওই গ্রামে যান এবং দীর্ঘ সময় সেখানে অবস্থান করেন। এ সময় বালিয়াডাঙ্গী থানার ওসি,উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েলও উপস্থিত ছিলেন। সকাল ১১ টা হতে বিকেল ৫.৫০ পর্যন্ত উপস্থিত ছিল বালিয়াডাঙ্গী থানার এএসআই মমিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট। পুলিশ সদস্যরা সম্ভাব্য বাড়িতে অবস্থান নেয়। পুলিশ সুপার দীর্ঘ ৪ ঘণ্টা অবস্থানকালে আগুনের ঘটনা ঘটেনি। তার চলে যাওয়ার পর বিকেল ৫.৪০ মিনিটে দেলোয়ার হোসেন ও মকসেদ আলীর ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা। এ সময় পুলিশ সদস্যরা আগুন প্রত্যক্ষ করে এবং ভিডিও ধারণ করে। এতে গ্রামবাসীদের মনে আতংক আরো বেড়ে গেছে।

এদিকে বাড়িতে বসে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির আশংকায় বাড়ি পাহারা দিতে গিয়ে কাজে যেতে না পারা দরিদ্র গ্রামবাসীদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, চাড়োল ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য উদঘাটনে প্রশাসন কাজ করছে।পুলিশ ও দমকল বাহিনীকে অগ্নিকাণ্ডের রহস্য খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে। নিবিড় তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে কয়েকটি বাড়িতে সিসি ক্যামেরা লাগানোর কথা রয়েছে। তারপরও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা