সারাদেশ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের মধুখালীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বোয়ালমারীর কাপড় ব্যবসায়ী মো. রবিন শেখ (৩৫) নিহত হয়েছেন।

সোমবার (২৬ এপ্রিল) বিকেলে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিন বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের মোক্তার শেখের ছেলে। তিনি কাদিরদী বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

থানা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ফরিদপুর-চুয়াডাঙ্গাগামী ট্রাকটি (চুয়াডাঙ্গা-ট-১১-০০৮৮) ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী ঈদগাহ্ মাঠের পাশের একটি সংযোগ সড়কে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রবিন ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মধুখালি থানার ওসি সহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা গেলেও ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা