সারাদেশ

মানিকগঞ্জে ইয়াবা কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জে ইয়াবা বিক্রির দায়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) মানিকগঞ্জ সিপিসি।

সোমবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার কৈতরা গ্রামে অভিযান চালিয়ে ৩৮০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবদুল্লাহ আল আমিন (৪৫) ওরফে লিটন সরকার উপজেলার কৈতরা গ্রামের মৃত গোপাল চন্দ্র সরকারের ছেলে।

র‌্যাব-৪ মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি উনু মং জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের কৈতরা গ্রামে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৩৮০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

আবদুল্লাহ আল আমিন ওরফে লিটন সরকার একজন হিন্দু পরিবারের সন্তান। তিনি অনেক দিন ধরে ধর্মীয় লেবাস পরিবর্তন করে ইয়াবা কারবারের সাথে জড়িত। তার পরিবারের সবাই হিন্দু ধর্মাবলম্বী। লিটন সরকার একজন ইয়াবার শক্ত সিন্ডিকেট ছিলেন। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা