সারাদেশ

সিরাজগঞ্জে সংঘর্ষে নারীসহ আহত ২০

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে পুকুর ভরাটকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার(২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নূর হোসেন, রানা আহমেদ, ইমরান, সিয়াম, সানোয়ার, শাওন, কাফী, শহিদুল, আকাশ, নাজনীন ও নাসরিনসহ ২০ জন।

স্থানীয়রা জানান, শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের রেজাউল করিমের একটি পরিত্যক্ত পুকুর ভরাটের কাজ নেন স্থানীয় রানা গংয়ের লোকজন। সোমবার সকালে সেই মাটি ভরাটের কাজটি এমদাদ, সামিদুল গংয়ের লোকজন শহর থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক কাজটি নিজেদের দখলে নিয়ে পুকুর ভরাটের কাজ শুরু করেন।

এ খবর পেয়ে রানা গংয়ের লোকজন বিষয়টি পুকুরের মালিক রেজাউল করিমের কাছে জানতে গেলে এমদাদ ও সামিদুল গংয়ের লোকজন তাদের উপর হামলা চালায়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ের এমদাদ গংয়ের লোকজন বাড়িঘর ভাংচুর ও ফলের দোকানে প্রবেশ করে লুটপাট করে । এতে উভয়ের পক্ষের অন্তত ২০জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত ওই এলাকায় দ্বন্দ্ব চলে আসছিল। সকালে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সান নিউজ/আরকে/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা