সারাদেশ

গ্যাস বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা জামাইবাজার এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে আলেহা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেলের বার্নিক ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রোববার রাত ১টায় তিনি মারা যান।

নিহত ওই নারীর মেয়ে দগ্ধ মীম আক্তারের স্বামী বিল্পব জানান, দগ্ধ মীম আক্তারের স্বামী তিনি। গাজীপুরে একটি গার্মেন্টে কাজ করায় তিনি ওই বাড়িতে মাসে একবার খোঁজখবর নিতে আসতেন। তাই ঘটনার পর থেকে তিনিই হাসপাতালে থেকে পরিবারের ছয়জনের চিকিৎসা করাচ্ছেন। এ পর্যন্ত অনেক টাকা খরচ হয়েছে তাদের চিকিৎসায়। এখন ধারদেনার জন্য কারও কাছেই টাকা পাচ্ছেন না।

বিপ্লব আরও জানান, তার শাশুড়ি আলেয়া বেগম আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৯৫ ভাগ দগ্ধ হয়েছে। তার শ্বশুর হাবিবুর রহমান (৫৬), শ্যালক লিমন (২০), স্ত্রী মীম আক্তার (২২), তার দুই মাসের শিশুপুত্র মাহির আহমেদ ও নানি শাশুড়ি সমেত্তা বেগমকে (৬৫) বেডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

তাদের মধ্যে আলেহা বেগমকে দুই ব্যাগসহ আরও আট ব্যাগ রক্ত সংগ্রহ করতে বলেছেন চিকিৎসক। নির্ধারিত সময়ে রক্ত সংগ্রহ করতে না পারায় তার শাশুড়ি আলেহা বেগম মারা গেছেন। তাদের শরীরের রক্ত একেকজনের একেক গ্রুপ। তাই রক্ত কিনতে হবে।

তিনি বলেন, আমাদের পরিবারের দগ্ধ সাতজনের মধ্যে আমার শ্যালিকা সাথী সুস্থ হয়েছে এবং দুর্ঘটনায় দগ্ধ আরেক পরিবারের চারজনের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দুর্ঘটনার পর সদর ইউএনও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেয়া হয়; সেই টাকা প্রথম দিনেই শেষ হয়ে গেছে। এর পর থেকে নিজের জমানো ও কিছু ঋণ করে চিকিৎসা চলছে। এখন কি করব চিন্তা করছি।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে বিস্ফোরণের পর পরিদর্শনে গিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ওই বাড়িটি সিলগালা করে দেয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়।

ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা জানিয়েছিলেন, একজন নারীকে শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছে। শিশু ওই নারীর অবস্থা আশঙ্কাজনক বলে বার্ন ইউনিটের ডাক্তাররা জানিয়েছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা