সারাদেশ

১৫ লাখ টন ধান ক্রয় করবে সরকার

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার চলতি বোরো মৌসুমে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকের কাছ থেকে ১৫ লাখ টন ধান ক্রয় করবে। এর ফলে কৃষকের উৎপাদন খরচ উঠে লাভের মুখ দেখবে।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সাধরের হাওরে বোরো ধান কর্তন উৎসব উপলক্ষে আয়োজিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে কৃষিমন্ত্রী আরও বলেন, হাওরের কৃষকদের কল্যাণে সরকার ইতিমধ্যে তিন হাজার কোটি টাকার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় চলতি বছর থেকে ধান কাটার মেশিন, ধান শুকানোর মেশিন ও ধান রোপনের মেশিন স্বল্প মূল্যে কৃষকদেরকে সরবরাহ করা হচ্ছে। এছাড়া ৭০ ভাগ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টিং মেশিন ও রিপার মেশিন কৃষকদেরকে প্রদান করছেন।

তিনি আরো বলেন, হাওরের কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে কৃষি বিজ্ঞানীরা উন্নত জাতের এবং কম সময়ে অধিক ফলন দিতে সক্ষম ধানের জাত উদ্ভাবনের চেষ্টা করে যাচ্ছে। এ জন্য কিশোরগঞ্জের ইটনায় একটি ধান গবেষণা ইনস্টিটিউট স্থাপনের কাজ চলছে।

সমাবেশে বক্তব্য শেষে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কৃষকদের হাতে দুটি কম্বাইন হারভেস্টিং মেশিন প্রদান করেন এবং ধান কাটা প্রত্যক্ষ করেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বক্তব্য রাখেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা