সারাদেশ

 নড়াইলে যুবক খুন, আটক ৫

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইলের কালিয়ায় স্বামী-স্ত্রীর কলহ ঠেকাতে গিয়ে রুবেল ব্যাপারী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। খুনের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে পুলিশ আটক করেছে।

সে পৌরসভার বড়কালিয়া গ্রামের শাহাদতের ছেলে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের বড়কালিয়া গ্রামে স্বামী-স্ত্রীর কলহ বাধলে রুবেল ব্যাপারী ঠেকাতে গেলে তার মাথায় ছুটুর ভাই লাঠি দিয়ে বাড়ি মারে। প্রথমে তাকে কালিয়ায় পরে ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (২৫এপ্রিল) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া পৌর সভার বড়কালিয়া গ্রামের রহিমের মেয়ে ছুটু বিবির সঙ্গে একই গ্রামের কাঞ্চনের ৩-৪ বছর আগে বিয়ে হয়। কাঞ্চন বিয়ের পর থেকে শ্বশুর রহিমের বাড়িতে থাকতেন। কাঞ্চন ও স্ত্রী ছুটু বিবির মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। ওই দিন রাতেও তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হলে পার্শ্ববর্তী মৃত শাহাদতের ছেলে রুবেল ব্যাপারী ঠেকাতে গেলে তার মাথায় কে বা কারা লাঠি দিয়ে বাড়ি মারে। এতে তিনি গুরুতর জখম হন। পরে হাসপাতালে তিনি মারা যান।

এঘটনার জড়িত সন্দেহে কালিয়া থানা পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে অভিযান চালিয়ে আব্দুর রহিম মোল্যা (৫৫) , জসিম মোল্যা (১৯), কাঞ্চন মোল্যা (৩২), রুবেল মোল্যা (২১) ও রানা মোল্যাকে (২২) আটক করে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দাযেরের প্রস্তুতি চলছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা