সারাদেশ

বোয়ালমারীতে ৪ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে জুয়া খেলার সময় ৪ জুয়ারিকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৮ জুয়ারি পালিয়ে যায়।

রোববার (২৫ এপ্রিল) এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা হয়েছে এবং আসামিদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল দিবা গত রাত সাড়ে বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেন ও কাজী রিপন হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামে সত্য সাহার কলাবাগানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ জুয়ারি পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের সাহেব আলী (৩৫), মাহবুব মোল্লা (৩৫), সাতৈর ইউনিয়নের সাতৈর থেকে জাফর শেখ (৪৬) ও মাসুদ শেখ (২৬)কে আটক করে। পুলিশ জুয়া খেলায় ব্যবহৃত তিন প্যাকেট তাস ও ৩,৭৯০ টাকা জব্দ করে।

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেন বাদি হয়ে ১২জনকে আসামি করে রোববার (২৫ এপ্রিল) দুপুরে বোয়ালমারী থানায় মামলা করেছেন। আটক ৪ আসামিকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা