সারাদেশ

আসামি জামিন পেয়েই বাদী পক্ষকে মারপিট 

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সদর উপজেলায় আতিকুর রহমান ওরফে আলহাজ্ব মন্ডল হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই বাদী পক্ষকে মারপিট প্রাণনাশের হুমকি ও বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। হামলায় বাদী পক্ষের ৪ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

শনিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার শিমুলতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, নিহতের স্ত্রী মিলি বেগম (৩২), ছেলে মারুফ হোসেন (১৪), শামসুল আলম উজ্জল (৩০), নিহতের মা ছালেহা বেগম (৫৫)।

আহত শামসুল আলম উজ্জল বলেন, করম আলীর ছেলে আল-আমিন ও রিপন, মেয়ে লাবনী, নাজমা বেগম, রমজান আলী মন্ডলের ছেলে আব্দুর রশিদ, তার ছেলে রুবেল, পরি, রকি ও রাকিবসহ জামিন পাওয়ার পর দেশীয় অস্ত্র নিয়ে মামলাটি তুলে নিতে আমাদের মারপিট ও বাড়িতে হামলা চালায়। এসময় আমার মা, ভাবী, ভাতিজা ও আমাকে লোহার রড দিয়ে মারপিট করে। স্থানীয়রা এগিয়ে আসলে তারা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহাউদ্দিন ফারুকী জানান, জোয়ালভাঙ্গা গ্রামের জয়নাল আবেদীন ও ওয়াজেদ আলী গংয়ের মধ্যে জমি নিয়ে বিরোধে আতিকুর রহমান নামের একজন নিহত হয়। সেই মামলার আসামিরা জামিন পেয়েই বাদীর বাড়িতে হামলা চালিয়েছে। পরে খবর পয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য: সদর উপজেলার জোয়ালভাঙ্গা গ্রামের জয়নাল আবেদীন ও ওয়াজেদ আলী গংয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ১১ অক্টোবর ২০২০ সালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আতিকুর রহমান নামের একজন নিহত হয়। এঘটনায় ১১ অক্টোবর রাতে জয়নাল আবেদীন মন্ডল বাদি হয়ে একটি ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা