সারাদেশ

৫০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় কর্মহীন পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে ।

শনিবার(২৪ এপ্রিল) দুপুরে খুলনা জিলা স্কুল মাঠে দরজি, ইজিবাইক চালক, দুস্থ নারী, বাস চালক ও অন্যান্য ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচশত জন কর্মহীনের মানুষের মাঝে চাল, ডাল, আলু ও সবজি বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, করোনায় নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। অযথা বাইরে ঘোরাফেরা করা যাবে না। অন্যের বিপদে পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব ও কর্তব্য। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোপূর্বে মহামারী মোকাবিলায় যেসব উদ্যোগ গ্রহণ করেছেন তার সবই সফল হয়েছে। এবারেও মহামারীতে সরকার সাধারণ মানুষের পাশে আছেন। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখার কোন বিকল্প নেই।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা