সারাদেশ

মানবজমিনের প্রতিনিধিকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক,বড়লেখা : দৈনিক মানবজমিন ও বাংলা টিভি’র বড়লেখা উপজেলা প্রতিনিধি মো. রুয়েল কামালকে স-মিল থেকে ব্যবসায়ীর কাঠ লুটের সংবাদ প্রকাশের জেরে জুড়ীর তাজুল ইসলাম (৪৮) প্রাণনাশের হুমকি দিয়েছেb। সে জুড়ী উপজেলার জাঙ্গীরাই গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে। হুমকির ঘটনায় সাংবাদিক মো. রুয়েল কামাল জুড়ী থানায় যুবকের বিরুদ্ধে মামলা করেছেন।

জানা গেছে, গত ৩ এপ্রিল দৈনিক মানবজমিন পত্রিকায় ‘চাঁদা না পেয়ে ১০ লাখ টাকার গুঁড়ি নিয়ে গেলেন আওয়ামী লীগ নেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি মানবজমিন ছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিকেও প্রকাশ করা হয়। এর জের ধরে ওই আওয়ামী লীগ নেতার অনুসারী তাজুল ইসলাম বিভিন্নভাবে সাংবাদিক মো. রুয়েল কামালকে হুমকি-ধামকি দিতে থাকে। তোকে কে সাংবাদিক বানিয়েছে, নিউজ করা শিখাইমু, ইত্যাদি নানা আপত্তিকর শব্দ ব্যবহার করে মোবাইল ফোনে সে সাংবাদিক রুয়েলের হাত-পা কেটে ফেলার এবং বাড়ি থেকে উঠিয়ে নেওয়ার হুমকি দেয়। জুড়ীতে গেলে সে প্রাণে হত্যা কররে বলেও শাসায়

জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, মোবাইল ফোনে মানব জমিনের সাংবাদিককে হুমকির কল রেকর্ড শুনেছি। তদন্ত চলছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা