সারাদেশ

পুলিশ কর্মকর্তা খুন, বাবাসহ গ্রেফতার ৩ 

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন মিয়া (৪৫) খুনের ঘটনায় মামলা হয়েছে। এতে নিহতের মা, বাবা, দুই ভাই ও দুই ভাইয়ের স্ত্রী এবং বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রীর তিন ভাইসহ ৯ জনকে আসামি করে দায়ের করা হত্যা মামলায় বাবাসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার নিহত সালাউদ্দিনের মেয়ে সুমাইয়া শ্রাবনী (২০) বাদী হয়ে লোহাগড়া থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, সালাউদ্দিন মাগুরা জেলায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। ছোট ভাই জসিমউদ্দিনের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল সালাউদ্দিনের। এ নিয়ে বিভিন্ন সময়ে সালিশ হয়েও দ্বন্দ্ব মেটেনি। এবার ছুটিতে বাড়ি এসেছিলেন সালাউদ্দিন। সোমবার দুপুরের দিকে সালাউদ্দিনের সঙ্গে জসিমউদ্দিনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে সালাউদ্দিনকে আঘাত করেন জসিমউদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খুলনায় নিয়ে যায় পথে খুলনা-ফুলতলা এলাকা ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুর তিনটার দিকে সেখানের চিকিৎসকা তাকে মৃত ঘোষণা করেন।

মামলার আসামিরা হলেন নিহত সালাউদ্দিনের বাবা মান্নান মিয়া, মা মনো বেগম, ভাই জসিম উদ্দিন ও গিয়াস উদ্দিন, দুই ভাইয়ের স্ত্রী ছাবিনা বেগম ও শিউলী বেগম এবং বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রীর তিন ভাই কামাল, আলাউদ্দিন ও পলাশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে বাবা মান্নান মিয়া, ভাই গিয়াস উদ্দিন ও তার স্ত্রী শিউলী বেগম গ্রেফতার হয়েছেন। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা