সারাদেশ

বোয়ালমারীতে শিশু ধর্ষণ অভিযোগে মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে ইউনুস শেখ নামে একজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোয়ালমারী থানায় ধর্ষণ চেষ্টা মামলা করেন।

অভিযোগে জানা যায়, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের কামারগ্রাম পশ্চিমপাড়া এলাকায় শিশুটি শুক্রবার বাড়ির পাশের বারাসিয়া নদীতে গোসল করছিল। এ সময় একই গ্রামের মো. ইউনুস শেখ (৫০) ওই মেয়েটিকে ঘাড়ে করে পার্শ্ববর্তী রায়পুর শ্মশানের কাছের এক বাগানে নিয়ে জীবন নাশের হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করে।

রাতে শিশুটির গোপনাঙ্গে ব্যথা হলে শিশুটি কান্নাকাটি করে এবং পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলে। এরপর শিশুটিকে রাতেই বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য শুক্রবার গভীর রাতে ওই শিশুটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে শনিবার দুপুরে ইউনুছ শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৪ এর খ ধারায় বোয়ালমারী থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আমীর হামজা বলেন, শিশুটি অসুস্থ অবস্থায় শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালে এসেছিল। ধর্ষণ চেষ্টার লক্ষণ পেয়েছি। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. নুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ /আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা