সারাদেশ

জামালপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি জামালপুর : জামালপুরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে হেরোইন, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা এই তথ্য জানান।

গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী হলেন- মেলান্দহ উপজেলার চর রুহিলী গ্রামের নুর ইসলামের ছেলে দুলাল হোসেন (৩২) ও চাঁদপুর জেলার বিশনদী রোড এলাকার মৃত বাবুল শেখের ছেলে শরিফ শেখ (৫২)। শরিফ শেখ দীর্ঘদিন ধরে মাদারগঞ্জের গাবের গ্রামে বসবাস করছেন।

তিনি আরও জানান, বুধবার বিকেলে জোনাইল বাজার সংলগ্ন তেঁতুলতলা একালায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে হেরোইনসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দশ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের অনুমানিক মূল্য পচিঁশ হাজার টাকা। গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা