সারাদেশ

করোনা সংক্রমণের সঙ্গে বাড়ছে ডায়রিয়ার রোগী

এস এম রেজাউল করিম, ঝালকাঠি : ঝালকাঠি জেলায় করোনা সংক্রমণের সঙ্গে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। ডায়রিয়া ওয়ার্ডে পর্যাপ্ত বেড না থাকায় রোগীদের হাসপাতালের বারান্দায় রেখে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছে চিকিৎসক ও নার্স।

ঝালকাঠি সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. জাফর আলী দেওয়ান জানান, হাসপাতালে খাবার স্যালাইনের পাশাপাশি আইভি স্যালাইন, জিংক ট্যাবলেটসহ প্রয়োজনীয় পর্যাপ্ত ওষুধ রয়েছে। হাসপাতালে পূর্বের ২০ বেডের ডায়রিয়া ওয়ার্ডটি করোনা আইসোলেশন ইউনিট করায় মূল হাসপাতালের ভিতরে ১৩ বেড বিশিষ্ট একটি কক্ষে ডায়রিয়া ওয়ার্ড করা হয়েছে। হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শনিবার (১০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ৪০ জন রোগী ভর্তি হয়েছে এবং ৩ জনকে পর্যাবেক্ষণে রেখে ২-৩ ঘণ্টা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সিংহভাগই গ্রাম অঞ্চল থেকে আসা রোগী এবং শহরের রোগী যৎসামান্য। ডায়রিয়ার অবস্থা জেলাজুড়ে ৪টি উপজেলায় ছড়িয়ে রয়েছে এবং ১ সপ্তাহে ৪ শতাধিক রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য বিভাগের অন্য একটি সূত্রে দাবি করা হয়েছে উপজেলা পর্যায়ে মাঠ কর্মীদের গ্রামাঞ্চলে ভিজিট করার নিয়ম রয়েছে এবং ডায়রিয়া প্রতিরোধে তাদেরকে খাবার স্যালাইন ও জিংক ট্যাবলেট গ্রামের মানুষের মধ্যে বিতরণের কর্মসূচি রয়েছে। কিন্তু মাঠকর্মীদের মধ্যে করোনা পরিস্থিতি ইস্যু নিয়ে তাদের প্রথাগত দায়িত্ব পালন না করায় হঠাৎ করে এই অবস্থার সৃষ্টি হতে পারে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা