হেফাজতের সহিংসতায় আরও তিন মামলা
সারাদেশ

হেফাজতের সহিংসতায় আরও তিন মামলা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, যুবলীগ এবং ছাত্রলীগ নেতার বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় হেফাজত নেতাকর্মীদের আসামি করে আরও তিনটি মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (০৯ এপ্রিল) রাতে সোনারগাঁ থানার উপ-​পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (০৮ এপ্রিল) রাতে একটি ও শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে দু'টি মামলা দায়ের করা হয়। সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও যুবলীগের প্রচার সম্পাদক নাছির উদ্দিন শুক্রবার দুপুরে দু'টি মামলা দায়ের করেন। এছাড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনির বাবা হাজী শাহ জামাল তোতা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

গত শনিবার রাতে হেফাজত ইসলামের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনিকে হত্যার উদ্দেশ্যে হামলা ও ভাঙচুর করার অভিযোগ এনে তার বাবা শাহ জামাল তোতা একটি মামলা দায়ের করেন। এ মামলায় ৭ জনের নামোল্লেখ ও অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। সোহাগ রনির বাবার দায়ের করা মামলায় হেফাজত ইসলামের কর্মী খালেদ সাইফুল্লাহ সাইফ, কাজি সমির, অহিদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ শাখা (ডিবি)।

শুক্রবার বিকেলে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে অহিদ তাবলীগ জামাতের সদস্য ও করোনায় কাজ করা এহসান পরিবারের সদস্য।

অপরদিকে, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ১২০ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে শুক্রবার মামলা দায়ের করেন। একই দিনে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় সোনারগাঁ যুবলীগের প্রচার সম্পাদক নাছিরউদ্দিন বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১১০ জনের নামোল্লেখসহ আরও ৭০ থেকে ৮০জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এর আগে মামুনুল কাণ্ডে পুলিশ বাদী হয়ে দুটি ও সাংবাদিককে মারধর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। তিনটি মামলায় ৮৩ জনের নামোল্লেখ ও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, হেফাজতের সহিংসতার ঘটনায় আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে মোট ৬ টি মামলা হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা