সারাদেশ

খুবির শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে অনলাইনে 

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে এবং স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে অফিস খোলা থাকবে।

বুধবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্যাদি জানানো হয়।

দেশব্যাপী করোনা পরিস্থিতির অবনতির কারণে গত ১ এপ্রিল জারিকৃত বিজ্ঞপ্তির বিশদ ব্যাখ্যা এবং সরকারি প্রজ্ঞাপন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পত্রের পরিপ্রেক্ষিতে বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, সকল ডিন ও ছাত্র বিষয়ক পরিচালকের উপস্থিতিতে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান করোনা পরিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের অফিস স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তের মধ্যে রয়েছে :
(১) আগামী ২২ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষাকার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। তবে গবেষণারত শিক্ষার্থীদের চলমান গবেষণা কার্যক্রম তাদের স্ব স্ব সুপারভাইজারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং শিক্ষার্থীদের তালিকা ছাত্র বিষয়ক পরিচালক বরাবর প্রেরণ করতে হবে।

(২) একাডেমিক প্রধানগণ (ডিন, ডিসিপ্লিন প্রধান/পরিচালক, ইনস্টিটিউট) তাদের অফিসিয়াল কার্যক্রম অনলাইনে পরিচালনা করতে পারবেন। তবে প্রয়োজন অনুযায়ী তারা স্বশরীরে অফিস করতে পারবেন এবং প্রয়োজনবোধে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে অফিসে উপস্থিত হওয়ার জন্য বলতে পারবেন।

(৩) সীমিত আকারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসসমূহ (রেজিস্ট্রার কার্যালয়ের সকল বিভাগ/শাখা) সপ্তাহে দুই দিন (রবিবার ও বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। এছাড়া জরুরি প্রয়োজনে স্ব স্ব বিভাগ/শাখা প্রধানগণ তাদের অফিস খোলা রেখে স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে পারবেন।

(৪) বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (পানি, বিদ্যুৎ, মেডিকেল সেন্টার, এস্টেট ও নিরাপত্তা শাখা) যথারীতি তাদের কার্যক্রম চালু রাখবে। (৫) বর্ণিত সময়সূচি অনুযায়ী পরিবহনের ব্যবস্থা চালু থাকবে। (৬) বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলকে কর্মস্থলে (স্টেশনে) অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে। (৭) পবিত্র রমজান মাসেও উল্লিখিত অফিস সময়সূচি বহাল থাকবে।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা