সারাদেশ

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে মালবাহী ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আরও একজনের মৃত্যু হয়েছে।

গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবক আলাউদ্দিন (২১)। তিনি আহত মাদ্রাসা শিক্ষক মাওলানা হেলাল উদ্দিনের ছেলে এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের চালক ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘সকালে টুমচর কেরামতিয়া দাখিল মাদ্রাসার সুপার ও বরিশাল সদর উপজেলার সারুখালির বাসিন্দা মাওলানা আব্দুল জলিল (৪৮) এবং একই মাদ্রাসার সহকারী শিক্ষক টুমচরের বাসিন্দা মাওলানা হেলাল উদ্দিন মাদ্রাসার কাজে যেন।

সেখান থেকে শিক্ষক হেলাল উদ্দিনের ছেলের আলাউদ্দিনের মোটরসাইকেলে বরিশালে ফিরতে ছিলেন তিনজন। পথিমধ্যে বেলা সোয়া ১২টার দিকে বরিশাল-বাউফল অভ্যন্তরিন সড়কের চন্দ্রমোহন ভেদুরিয়া বাজার সংলগ্নে ইটবাহি অপর একটি ট্রলি গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল জলিল ঘটনাস্থলেই নিহত হন। তাছাড়া আহত অপর শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন ও তার ছেলে মোটরসাইকেল চলক আলাউদ্দিনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আহত আলাউদ্দিনকে নিহত ঘোষণা করেন। তাছাড়া তার বাবা আহত সহকারী শিক্ষক হেলাল উদ্দিনকে হাসপাতালের সার্জনারি ওয়ার্ডে ভর্তি করে দেন।

ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘ঘটনার পর পরই ঘাতক চালক ট্রলি নিয়ে পালিয়ে যায়। এ কারণে ট্রলি বা চালককে আটক করা সম্ভব হয়নি। তবে মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা