ঘােড়ায় চড়ে পিকেটিং করা সেই যুবক গ্রেফতার
সারাদেশ

ঘােড়ায় চড়ে পিকেটিং করা সেই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর ভেলানগরে হরতাল কর্মসূচিতে মধ্যযুগীয় কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে ঘােড়ায় চড়ে পিকেটিং করা যুবক মো. সৈকত হোসেনকে (২০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (০৪ এপ্রিল) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (০৩ এপ্রিল) র‍্যাব সদর দপ্তরের গােয়েন্দা দল এবং র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম এলাকায় অভিযান চালিয়ে সৈকত হােসেনকে গ্রেফতার করে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন কালে একটি চক্র দেশের কয়েকটি জেলায় বিশৃঙ্খলা, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করে। গত ২৮ মার্চ নরসিংদীর ভেলানগরে মাে. সৈকত হােসেন (২০) নামে এক যুবক মধ্যযুগীয় কায়দায় ঘােড়ায় চড়ে সামনে থেকে উসকানিমূলক স্লোগান দেয়, ভয়ভীতি প্রদর্শন ও উত্তেজনা ছড়ায়।

সৈকত নরসিংদীর পলাশ থানার চালুয়ার চর গ্রামের মাে. দেলােয়ার হােসেনের ছেলে।

এই ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। এই প্রেক্ষিতে র‍্যাব গোয়েন্দা নজরদারি চালায়। এর ধারাবাহিকতায় তাকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা