সারাদেশ

সিরাজগঞ্জে বিধবা বৃদ্ধার বাড়ি দখলের অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক বিধবা বৃদ্ধার বাড়ির সীমানা দখল করে বাঁশের বেড়া দেয়ার অভিযোগ উঠেছে শাহিন রেজার বিরুদ্ধে। রোববার
(৪ এপ্রিল) সকালে উপজেলার নলঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মৃত আতাব আলীর স্ত্রী নুরজাহান (৭০) স্বামীর দেয়া সম্পত্তিতে বসবাস করে আসছেন। প্রতিবেশী শাহিন রেজা ওই বাড়ির জায়গা দখল করে বাঁশের বেড়া দেন এবং নুরজাহানের পরিবারকে মারপিট করে গত ৫দিন ধরে বাড়ি ছাড়া করেছে।

নুরজাহানের মেয়ে আম্বিয়া খাতুন, জহুরা খাতুন, সুন্দরী খাতুন, আজরিনা খাতুন অভিযোগ করে বলেন, আমার বাবা তার ১৪ শতক সম্পত্তি মাকে লিখে দেন। সেই সম্পত্তি আমার চাচাতো ভাই মৃত ফকির আহম্মেদের ছেলে শাহিন রেজা জোর করে দখলের চেষ্টা করে। আমরা বাধা দিলে আমাদেরকে মারপিট, হুমকি-ধমকি দিয়ে আসছে। এরই ধারবাহিকতায় গত ২৭ মার্চ সকালে আমার মা ও বোনের জামাইকে শাহিন রেজার আপন বড় ভাই তফিজ উদ্দিন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে আহত করে।

এলাকাবাসী সালিশ বৈঠক করলেও ভূমিদস্যু শাহিন রেজা কোনো কিছুর তোয়াক্কা না করে মারপিট করে। মা ও বোনের জামাই প্রাণের ভয়ে ৪দিন ধরে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এই সুযোগে আজ সকালে শাহিন রেজা, তার স্ত্রী হালিমা, বোন শাহানুর, ছোট ভাই বউ সাথি খাতুন মিলে আমাদের জায়গা বাঁশ দিয়ে বেড়া দিয়েছে। বর্তমানে আমরা শাহিন রেজা গংদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। আমরা প্রশাসনের নিকট সুদৃষ্টি কামনা করছি। যেন আমাদের বাবার সম্পত্তি ভূমিদস্যু শাহিন দখল করতে না পারে। এ বিষয়ে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নলকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার শেখ বলেন, এ ঘটনা নিয়ে এলাকায় ৪ বার সালিশ বৈঠক করার পরেও শাহিন রেজা জোর করে এ ঘটনা ঘটিয়েছে। আমরা দ্রুত সামাজিকভাবে বসে মীমাংসা করা চেষ্টা করছি।

এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা