সারাদেশ

বকশীগঞ্জে কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে নির্মাণাধীন একটি ভবনে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার সকালে বকশীগঞ্জ থানায় নির্যাতিত ওই কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেছেন।

পুলিশ জানায়, উপজেলা পরিষদের ভেতরে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের নতুন একটি ভবনের কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ময়মনসিংহ থেকে শ্রমিক এনে কাজ করাচ্ছে। ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার সেলিম মিয়ার ছেলে ওই ভবনের নির্মাণ শ্রমিক রবিন মিয়ার সাথে স্থানীয় নামাপাড়া এলাকার এক কিশোরীর পরিচয় হয়।
শনিবার রাত ৩টার দিকে নির্মাণ শ্রমিক রবিন মিয়া ওই কিশোরীকে আনসার ভিডিপি কার্যালয়ে আসতে বলেন। রবিনের ডাকে সাড়া দিয়ে তার সাথে দেখা করতে গেলে ধর্ষণের শিকার হয় কিশোরী।

ঘটনা জানাজানি হলে সকালে নির্যাতিত কিশোরীর বাবা বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ধর্ষণের শিকার কিশোরীর বাবা বলেন, নির্মাণাধীন ভবনের সাথেই আমার বসতবাড়ি।

ময়মনসিংহ থেকে আগত রবিন রাতে ফোনে ডেকে নিয়ে বিয়ের প্রলোভনে মেয়েকে ধর্ষণ করে।

বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক শরিফ আহাম্মেদ জানান, ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর বকশীগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত রবিনকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা