সারাদেশ

উদ্বোধন হলো দৃষ্টিনন্দন সেই মসজিদ 

রেজাউল করিম, সিরাজগঞ্জ: প্রায় ১০ হাজার মুসল্লির জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে উদ্বোধন হলো ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন সেই মসজিদটি।

শুক্রবার (২ এপ্রিল) বেলা পৌনে ২টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী এলাকায় ‘আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ’ নামে নির্মিত মসজিদে জুমার নামাজ শুরু হয়।

ঢাকা সার্কিট হাউজ জামে মসজিদের খতিব ড. আরিফ উদ্দিন মারুফ এতে ইমামতি করেন।

এর আগে প্রায় ঘণ্টাব্যাপী কোরআন হাদীস থেকে আলোচনা করেন তিনি।

নামাজ শেষে মসজিদটির প্রতিষ্ঠাতা প্রয়াত মোহাম্মদ আলী সরকারের আত্মার এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল।

জুমার নামাজে উপস্থিত ছিলেন পূর্বাণী গ্রুপ ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, টেক্সজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুস ছালাম, প্রতিষ্ঠাতা প্রয়াত মোহাম্মদ আলী সরকারের দুই ছেলে আমান উল্লাহ সরকার ও আমির হামজা সরকার, দুই ভাই শিল্পপতি আলতাব হোসেন সরকার ও আক্তার হোসেন সরকার, বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান, উল্লাপাড়ার ইউএনও দেওয়ান মওদুদ আহম্মেদ ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক ওলামায়ে কেরামগণ।

মসজিদের ভেতরে ৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের জায়গা থাকলেও এদিন কানায় কানায় পূর্ণ হয়ে বাইরে সমসংখ্যক মুসল্লি নামাজ আদায় করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, সিরাজগঞ্জ শহর থেকে ২০ কিলোমিটার দূরে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী মহল্লায় সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের পশ্চিম পাশেই আড়াই বিঘা জমির উপর নির্মিত হয়েছে ‘আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদটি’। ২০১৬ সালের সেপ্টেম্বরে এই মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আলী সরকার। গত বছরের আগস্ট মাসে তার মৃত্যু হয়। পরে তার ছেলে আমানউল্লাহ সরকার মসজিদটির কাজ এগিয়ে নেন। সাড়ে চার বছর ধরে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ মসজিদটির নির্মাণশৈলী ইতোমধ্যে হাজারও মানুষের দৃষ্টি কেড়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা