সারাদেশ

ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনঃখনন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনাবাসীর দাবির প্রেক্ষিতে দীর্ঘদিন পর পাবনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদী পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের হাউজপাড়া থেকে প্রধান অতিথি হিসেবে নদী খনন কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এ সময় পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: সাইফুল্লাহ, নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, সারাদেশের ন্যায় অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুন:খনন প্রকল্পের আওতায় পাবনার এই ইছামতি নদী পুন:খনন কাজের উদ্বোধন করা হলো। প্রথম পর্যায়ে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ৭ দশমিক ৬৭ কিলোমিটার নদীরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খননের কাজ করা হবে।


সান নিউজ/ এসআর/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা