সারাদেশ

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

রেজাউল করিম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে বাবার হাত ছেড়ে দৌড় দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় ঔষধ সরবরাহকারী কার্ভাডভ্যান চাপায় তোহা হোসেন (৭) নামের এক শিশু ও কামারখন্দে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে গিয়ে জহুরুল ইসলাম (২৩) নামের এক চালক নিহত হয়েছে।

সোমবার (২৯ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাড়সড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তোহা নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া গ্রামের আয়নাল হোসেনের ছেলে। এর আগে রোববার (২৮ মার্চ) গভীর রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতাশেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত চালক জহুরুল ইসলাম (২৩) কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজারে বাবার হাত ছেড়ে দৌড় দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় ঔষধ সরবরাহকারী কার্ভাডভ্যান চাপায় তোহা হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়। এ সময় দ্রতগামী একটি ঔষধ পরিবহনের কার্ভাডভ্যানের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু তোহা মারা যায়।

অপরদিকে, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা জানান, রোববার রাত সাড়ে নয়টার দিকে নিজের ব্যাটারি চালিত অটোভ্যানে বালু বোঝাই করে বাড়ি ফিরছিলেন জহুরুল ইসলাম। তিনি কর্ণ কয়েলগাতি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভ্যানটি উল্টে তার নিচেই চাপা পড়েন জহুরুল। গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান জহুরুল।


সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা