সারাদেশ

বৃষ্টিতে হ্রাস পেতে পারে তাপমাত্রা

সান নিউজ ডেস্ক : সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপদহে এরইমধ্যে নাভিশ্বাস উঠেছে রাজধানীসহ প্রায় সারা দেশের খেটে খাওয়া মানুষের। এক সপ্তাহ ধরে প্রায় একই অবস্থা চলমান। আগামী দুই এক দিনের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরই তাপদহ কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রোববার (২৮ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপদহ বয়ে যাচ্ছে। সন্দ্বীপসহ ফেনী, কক্সবাজার ও চাঁদপুর জেলা এবং রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপদহ বয়ে যাচ্ছে এবং তা কয়েকদিন অব্যহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা জানান, সোমবার (২৯ মার্চ) বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় তাপমাত্রা ৩৭.৬, ময়মনসিংহে ৩৪, চট্টগ্রামে ৩৮.২, সিলেটে ৩৬, রাজশাহীতে ৩৬.৮, রংপুরে ৩৩.১, খুলনায় ৩৭ এবং বরিশালে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুর বিভাগের তেঁতুলিয়া, ডিমলা ও রাজারহাটে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা