সারাদেশ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৮ রুটের বাস ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : টানা ৪৮ ঘন্টা পর বরিশাল ও ঝালকাঠি থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৮ রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে।

বাস শ্রমিকদের ওপর হামলা এবং বাসের চাকার হাওয়া ছেড়ে দেয়ার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ শাস্তির আশ্বাস পেয়ে বৃহস্পতিবার (২৫ মার্চ ) সকাল ৬টা থেকে বাস চলাচল শুরু হয়।

বরিশাল-পটুয়াখালী বাস, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সড়কে থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও বরিশাল থেকে ঝালকাঠি রুটে কিছু দুস্কৃতিকারী থ্রি-হুইলার মাহিন্দ্রা চলাচল অব্যাহত রেখেছে।

গত সোমবার ঝালকাঠি বাস মালিক সমিতি থ্রি-হুইলারে চেকপোস্ট বসালে বরিশাল রূপাতলীর বাসিন্দা সুমন মোল্লা নামে একজনের একটি মাহিন্দ্রা থেকে যাত্রী নামিয়ে রাখে।

সেই সূত্র ধরে রূপাতলী বাসস্ট্যান্ডে মঙ্গলবার সকালে ঝালকাঠি রুটের সবগুলো বাসের চাকার হাওয়া ছেড়ে দেয় এবং শ্রমিকদের মারধর করে সুমন মোল্লা।

তিনি বলেন, এর প্রতিবাদে ঝালকাঠি মালিক সমিতি বাস চলাচল বন্ধ করে দেয়। আমরা রূপাতলী বাস মালিক সমিতি তাদের কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে বরিশাল থেকে পশ্চিমাঞ্চলের ৮টি রুটে বাস চলাচল বন্ধ রাখি।

কাওছার হোসেন শিপন বলেন, বুধবার রাতে অভিযুক্তদের বিরুদ্ধে ঝালকাঠি বাস মালিক সমিতির মামলা গ্রহণ করেছে থানা পুলিশ।

পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে মহাসড়ক থেকে থ্রি-হুইলারসহ সকল অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস পেয়ে বুধবার রাতে বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় ঝালকাঠি বাস মালিক সমিতি।

ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ বলেন, মহাসড়কে বাস চলাচলে শ্রমিকদের নিরাপত্তাসহ দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে প্রশাসন।

তাই অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বরিশাল এবং ঝালকাঠি থেকে পিরোজপুর, পাথরঘাটা, রাজাপুর এবং খুলনাসহ ৮ রুটে বাস চলাচল শুরু করা হয়েছে।

সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা