সারাদেশ

চৌহালীতে আ.লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, নিহত ১ 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সোদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। মুমুর্ষ অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।

এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সৌদিয়াচাদঁপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ বলেন বুধবার (২৪ মার্চ) সকাল থেকে উপজেলার বেতিল স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলন শুরু হয়। দুপুর ২টার দিকে প্রথম অধিবেশন শেষ হবার পর বিকেল সাড়ে ৪ টা থেকে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের ভোট গ্রহন শুরু হয়।

এসময় সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আব্দুর মমিন মন্ডল, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেল সোয়া ৫ টার দিকে কেন্দ্রের বাহিরে এমপি গ্রুপ ও সাবেক মন্ত্রী গ্রুপের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে বাধে সংঘর্ষ। এসময় দুই গ্রুপের সংঘর্ষে আব্দুর জলিল নামে এক তাঁত শ্রমিক নিহত হয় আহত হয় আরো ৩ জন। পরে পুলিশ এসে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি। নিহত আব্দুল জলিল বেলকুচি উপজেলার আজুগরা গ্রামের আবু সাঈদ শেখের ছেলে।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা