সারাদেশ

বসতঘরে বিস্ফোরণ, নিহত ৩

মাসুম লুমেন, গাইবান্ধা: গাইবান্ধায় বিস্ফোরণে তিন জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৩) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নিকুরাই গ্রামের চাঁদপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের সেই বাড়িটি ঘেরাও করে রেখেছে পুলিশ।

তবে কীসের বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে তা পুলিশ ও ফায়ার সার্ভিসের কেউই নিশ্চিত করতে পারেনি।

স্থানীয়দের ধারণা, বোমা তৈরি করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের তিন জনের মধ্যে একজন নিকুরাই গ্রামের চাঁদপাড়ার ঘটনাস্থলের বাড়ির মালিক বোরহান, একই গ্রামের ওয়াহেদুল এবং অপরজন অজ্ঞাত।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদি হাসান জানান, ঘটনাস্থলে ১ জন এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি ২ জনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার বলেন, একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এটি গ্যাস সিলিন্ডার নাকি কোনও বিস্ফোরক তা নিশ্চিত হওয়া যায়নি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা