সারাদেশ

২৬ বছর পর জাপা নেতা হত্যা মামলার রায় ২৮ মার্চ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এবং খুলনা চেম্বার অব কমার্সের অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি শেখ আবুল কাশেম হত্যা মামলার রায় ঘোষণা করা হবে ২৮ মার্চ। দীর্ঘ ২৬ বছর পর মামলার রায় হতে যাচ্ছে।

মঙ্গলবার (২৩ মার্চ) উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে খুলনা জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হি‌রো এই দিনে ধার্য করেন। জাপা নেতা শেখ আবুল কাশেমের মেয়ে অনামিকা তনু এসময় আদালতে উপস্থিত ছিলেন। তবে এসময় হত্যা মামলার আসামি সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাস উপস্থিত ছিলেন। অন্য আসামি তরিকুল হুদা টপি, মফিজুর রহমান, ওয়াসিকুর রহমান, মুশফিকুর রহমান, আনিছুর রহমান ওরফে মিল্টন ও মো. তারেক আদালতে উপস্থিত ছিলেন না।

এর আগে গত ৩ মার্চ ম্যাজিস্ট্রেট সগীর উদ্দিন আহমদের সাক্ষ্যদানের মধ্য দিয়ে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়। এ মামলার বাদি রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের শেখ আলমগীর হোসেন সহ মামলার প্রধান স্বাক্ষী, তদন্ত কর্মকর্তা ও দুই আসামি ইতোমধ্যেই মারা গেছেন। মামলা দীর্ঘদিন উচ্চ আদালতে স্টে ছিল। উচ্চ আদালত ২০১৮ সালের ২ আগষ্ট ভ্যাকেট রুল নিষ্পত্তি করে স্টে আদেশ প্রত্যাহার করেন। এ আদেশ এ বছরের ৩ জানুয়ারি খুলনায় এসে পৌঁছায়।

খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ২৬ জানুয়ারি স্বাক্ষীদের হাজির হওয়ার নির্দেশ দেন। গত ২৬ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি, ১৫ মার্চ ও মঙ্গলবার ২৩ মার্চ এ মামলার অন্যতম আসামি খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাস আদালতে হাজিরা দিয়েছেন। তিনি আদালতে নি‌জে‌কে নি‌র্দোষ দা‌বি ক‌রেন। পলাতক আসামিরা গত চারটি ধার্য দিনেও উপস্থিত হয়নি। তাদের পক্ষে স্ট্রেট ডিফেন্স দিচ্ছে এড. আব্দুল লতিফ।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৫ এপ্রিল স্যার ইকবাল রোডস্থ বেসিক ব্যাংকের সামনে জাপা নেতা শেখ আবুল কাশেম খুন হন।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা