সারাদেশ

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে গবীর, অসহায় ও ক্যান্সারের মতো মরণব্যধিতে আক্রান্ত রোগিদের মাঝে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গবীর, অসহায় ও ক্যান্সারের মতো মরণব্যধিতে আক্রান্ত রোগিদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য মো. আল ফেরদাউস আলফা, মো. জাকির হোসেন, শেখ আমজাদ হোসেন, মহিতুর রহমান, মাকসুদুর রহমান মুকুল, মনিরুল ইসলাম, আব্দুল হাকিম, রোজিনা পারভীন, সহকারী প্রকৌশলী আহসান হাবীব, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম খলিলুর রহমান, হিসাবরক্ষক আবু হোরায়রা প্রমুখ।

উল্লেখ্য, এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১০দিনের কর্মসূচির মধ্যে আরও ছিল ১৭ মার্চ সকালে খুলনা রোড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, জেলা পরিষদ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া অনুষ্ঠান, জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলা পরিষদ কার্যালয়ে কেক কাটা, সাতক্ষীরা জেলা পরিষদের নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত মুক্তিযোদ্ধা চেয়ারম্যান স ম আব্দুর রউফ কমপ্লেক্স ও এতিমখানায় কোরআনখানী ও দোয়া মাহফিল, এতিম ও দুস্থ্যদের মাঝে উন্নতমানের খাবার ও মিষ্টি বিতরণ, সাতক্ষীরা জেলা পরিষদের মালিকানাধীন সকল ডাক বাংলো সমুহে ব্যানার ও ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ, জেলা পরিষদ কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা, ব্যানার ও ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ, ১৮-২৫ মার্চ পর্যন্ত মশক নিধন অভিযান পরিচালনা, ২৬ মার্চ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ৪০ জন গবীর অসহায় ক্যান্সারের মতো মরণব্যধিতে আক্রান্ত রোগিদের মাঝে প্রত্যেককে ৫হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা