সারাদেশ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জামের সংকট চলছে বহুদিন ধরে। এ কারণে দীর্ঘদিন ধরে কোনো ধরনের অস্ত্রোপচার হচ্ছে না। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। আধুনিক চিকিৎসা সামগ্রী ব্যবহার ও সেবার মান বৃদ্ধি করার দাবিতে সিভিল সার্জন বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) সকাল ১০টায় উপজেলাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার কথা থাকলেও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা শিউলি পারভীনের কর্মস্থলে আসতে দেরি হওয়ায় বেলা ১১টায় সিভিল সার্জনের পক্ষে স্বারকলিপিটি তিনি গ্রহণ করেন। এসময় তিনি সমস্যাগুলো সামাধানের জন্য সিভিল সার্জনের কাছে অনুরোধ করবেন বলে জানান।

উপজেলাবাসীর পক্ষ থেকে স্বারকলিপি প্রদানকারী বালি তুর্য ও এইচএম রিভান বলেন, এখানে আধুনিক প্রযুক্তি থাকলেও তা ব্যবহার করা হচ্ছে না। যার কারণে উপজেলার মানুষদের চিকিৎসা সেবা নিতে নানান ভোগান্তির শিকার হতে হচ্ছে।

তারা আরও বলেন, এখানে নতুন ভবনের টয়লেটসহ অন্যান্য পরিবেশ খুবই নোংরা, যা রোগীদের ব্যবহারের অনুপোযোগী। তাই আমরা আগামী সাতদিনের মধ্যে সমস্যার সমাধান না পেলে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু (এমপি) মহোদয়কে অবহিতকরণসহ কঠোর আন্দোলন গড়ে তুলবো।

স্থানীয়রা জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিদের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের বিভিন্ন ক্লিনিকে নেয়ার পরামর্শ দেন। অনেক সময় বাধ্য হয়ে তাদের উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি হতে হয়। এতে অনেক টাকা খরচ হয়। অথচ সরকারি এ হাসপাতালে সিজারিয়ান অপারেশন হলে স্বল্প খরচে তারা সেবা পেতেন।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা