সারাদেশ

চুয়াডাঙ্গায় আইনজীবীদের মানববন্ধন, আদালত বর্জন অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় আইনজীবী ও কোর্টের স্টাফদের মধ্যে বিরোধের কারণে জেলা আইনজীবী সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আইনজীবীদের ২য় দিনের মত অনির্দিষ্টকালের আদালত বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে।

রোববার (২১ মার্চ ) বেলা ১১টায় চুয়াডাঙ্গা আইন সমিতি কার্য্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আইনজীবীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এ মানববন্ধন কর্মসূচী পালন করে আইনজীবী, আইনজীবী সহকারী ও শিক্ষানবিশ আইনজীবীরা।

আইনজীবীদের আদালত বর্জনের কারণে বন্ধ রয়েছে বিচার কার্যক্রম। আর বিচার প্রত্যাশিরা ফিরে যাচ্ছেন। আদালত এলাকা ফাঁকা রয়েছে।

মানববন্ধনে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর হোসেন মানববন্ধনে বক্তবে বলেন, দুর্ণীতিগ্রস্ত ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমান, কোটের স্টাফ মাসুদুজ্জামান মাসুদ ও জহুরুল ইসলাম কর্তৃক আইনজীবীদের ওপর হামলা করা হয়। তাদের বদলীর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচী অব্যাহত থাকবে।

চুয়াডাঙ্গা আইনজীবী ও কোটের স্টাফদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয় গত বৃহস্পতিবার। এরপর থেকে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন করেন।


সান নিউজ/এসকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা