সারাদেশ

জুয়ার টাকা না পেয়ে পরিবারের সবাইকে কুপিয়ে জখম

চট্টগ্রাম ব্যূরো : জুয়া খেলার টাকা না পেয়ে স্ত্রী, বাবা, ভাই, ভাবী, ভাতিজা-ভাতিজিসহ পরিবারের সবাইকে কুপিয়ে জখম করেছে বিদেশ ফেরত যুবক মোরশেদ (৩০)। গুরুতর আহত অবস্থায় তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

শুক্রবার (১৯ মার্চ) রাতে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গহিরা গ্রামের ফিরোজ আহম্মেদের বাড়িতে ঘটে এই ঘটনা। তবে ঘটনার পর থেকে মোরশেদ পলাতক রয়েছে বলে জানান রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন।

তিনি বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপ-পরিদর্শক শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্স পাঠনো হয়েছে। মোরশেদ পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা চিকিৎসাধীন থাকায় কেউ এখনো থানায় যোগাযোগ করতে পারেনি।

রাউজান থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, মোরশেদের মা-বাবা ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তিনিও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় দুবাই থেকে দেশে ফেরত আসেন মোরশেদ। এসে আর্থিক সংকটে পড়ে। জুয়ার নেশাও ছিল তার। পরিবারের সদস্যদের কাছে টাকা চাইলেও কেউ না দেওয়ায় সে দা দিয়ে পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে।

এতে তার বাবা শামসুল আলম (৪৫), স্ত্রী এনি (২০), বড় ভাই রাশেদ (৩৫), রাশেদের স্ত্রী তানজু বেগম (২৬), ভাতিজা-ভাতিজি ও তার মা আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেলসহ বিভিন্ন হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার বাশি বলেন, কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো পুরোপুরি জানিনা। হয়তো পারিবারিক কলহের জের ধরে ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে পায়নি পুলিশ। আমি জেনেছি আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/আইকে/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা