সারাদেশ

স্কুল শিক্ষককে কান ধরে উঠবস করালেন ওসি

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ছেলে পালিয়ে বিয়ে করায় তার স্কুল শিক্ষক বাবাকে কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছে ফরিদপুরের মধুখালী থানার ওসির বিরুদ্ধে। বিয়ে মেনে না নিতে পারায় আরও নানা ধরনের হয়রানির অভিযোগ উঠেছে কনের পরিবারের বিরুদ্ধে। এ অবস্থায় নিরাপত্তা চেয়ে জিডি করেছেন ভুক্তভোগী দম্পতি।

চলতি মাসের ১১ তারিখ ফরিদপুরের মধুখালীর বাসিন্দা সেতু ঘোষ পালিয়ে বিয়ে করেন একই এলাকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সজীব বিশ্বাসকে। এই দম্পতির অভিযোগ, এই বিয়ে মেনে নিতে পারেনি বিত্তশালী সেতুর পরিবার। বিয়ের পর থেকেই সজীবের পরিবারের উপর নানাভাবে হয়রানি করছে তারা।

হয়রানি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সেতু বিশ্বাস ও সজিব বিশ্বাস। সংবাদ সম্মেলনে সেতু বিশ্বাস জানান, তিনি সাবালিকা এবং নিজের ইচ্ছায় বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছেন। সেতু আরও বলেন, 'সজিবের পরিবার বিত্তশালী না হওয়ায় তার শ্বশুরবাড়ির লোকজনদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।' এমনকি তার শ্বশুরকে থানায় ডেকে শারীরিক নির্যাতনের পাশাপাশি ওসি কান ধরে উঠবস করিয়েছেন বলে অভিযোগ করেন সেতু।

এমনকি থানায় ডেকে নিয়ে সজীবের স্কুল শিক্ষক বাবা সুশান্ত কুমার বিশ্বাসকে কান ধরে ওঠবস করানো হয়। করা হয় মারধরও।

সজীব বিশ্বাস বলেন, থানায় উপস্থিত সকলের সামনে বাবাকে কান ধরে উঠবস করান থানার ওসি। এ সময় শারীরিক নির্যাতনও করেন ওসি।' সজিবের প্রশ্ন একজন শিক্ষকের সঙ্গে থানার ওসি কী এমন আচরণ করতে পারেন?

সজীবের বাবা সুশান্ত কুমার বিশ্বাস জানান, থানায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমাকে শার্টের কলার ধরে ওসির কক্ষে নিয়ে যায়। ওসির রুমে সে সময় বসা ছিলেন মেয়ের কাকা ও তার সহযোগিরা। এ সময় তিনি সকলের সামনে নানা অপমানজনক কথা বলার পাশাপাশি কান ধরে উঠবস করানোর পাশাপাশি লাঠি দিয়ে আঘাত করেন।

তবে, এই অভিযোগ অস্বীকার করেছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

এদিকে, মিথ্যা মামলায় ফাঁসানোর পাশাপাশি হত্যার হুমকি পাওয়ায় রাজধানীর সবুজবাগ থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি দায়ের করেছেন সেতু ও সজীব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা