সারাদেশ

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলার মো. হাসেম নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

বুধবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২৪ জনকে আটক করেছে। নিহত হাসেম (৩৩) নগরীর হালিশহর থানাধীন রঙ্গিপাড়ার বাসিন্দা বলে জানান ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন।

ওসি জানান, আগ্রাবাদ ইস্টার্ণ বয়েজ ক্লাব নামে একটি সংগঠনের সদস্যরা ওই এলাকায় সাইকেল র‌্যালি বের করে। এতে সড়ক অবরুদ্ধ হয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় আটকা পড়া রিকশাযাত্রী মো. হাসেম সড়ক বন্ধ করে সাইকেল র‌্যালীর প্রতিবাদ জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার উপর হামলা চালায়।

এ ঘটনার জের ধরে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে মো. হাসেম নিহত ও ৪ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মো. মহসীন।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা