সারাদেশ

মেঘনায় পুলিশের গুলিতে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধ ভাবে মাছ শিকারের সময় জেলে-নৌ পুলিশ সংঘর্ষে পুলিশের গুলিতে মাসুদ (২২) নামের এক জেলের মৃত্যু হয়েছে। নিহত মাসুদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার কালিরচর এলাকায়।

সোমবার (১৫ মার্চ ) মধ্যরাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল হোসেন সরকারের নেতৃত্বে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এ সময় নদীতে জাটকা নিধন করেছে, এমন একদল জেলেকে আটকের চেষ্টা করে নৌ পুলিশ। কিন্তু জেলেরা তাদের নৌকা থেকে পুলিশের ওপর লগি বৈঠা ও ইটের টুকরো নিয়ে হামলা করে। এতে আত্মরক্ষায় পুলিশ শর্টগানের এক রাউন্ড গুলি ছোড়ে।

এ ঘটনায় মাসুদ নামে একজন জেলে গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৬মার্চ) ভোর সাড়ে ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ সুপার আরও জানান, এ সময় দুই জেলেকে আটক করা হয়েছে। ২৫ কেজি জাটকা, ২ হাজার মিটার জাল এবং ইঞ্জিনচালিত মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা