সারাদেশ

করোনাকালে ক্লাস চালু রাখায় সৃষ্টি স্কুলকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে করোনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল খোলা রেখে ক্লাস চালু রাখায় সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ মার্চ) সকালে শহরের কলেজ রোডের ওই স্কুলকে জরিমানা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন।

তিনি জানান, বৈশ্বিক করোনা পরিস্থিতির নেতিবাচক প্রভাব এড়াতে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। সরকারি এই নির্দেশনা অমান্য করে জামালপুর শহরে গোপনে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হচ্ছে, এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এতে স্কুল খোলা রেখে ক্লাস করানোর দায়ে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর আওতায় ৬৫ হাজার টাকা জরিমানা করে জরিমানার সমস্ত টাকা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা