সারাদেশ

ফরিদপুরে আইনজীবীদের ৫ম দিনের মতো কোর্ট বর্জন

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে জেলা সদর থেকে ভাঙ্গায় ফৌজদারি ও দেওয়ানির পাঁচটি আদালত স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে পঞ্চম দিনের মতো চলছে নানা কর্মসূচি।

গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য আইনজীবীরা কোর্ট বর্জন কর্মসূচি পালন করছেন।

সোমবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় আদালত স্থানান্তরের প্রতিবাদে আইনজীবীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করে। এসময় তারা বলেন, দুইশ বছরের ঐতিহ্য ফরিদপুরের আদালতকে কোন ভাবে একটি উপজেলাতে নিতে দেওয়া হবে না। প্রয়োজনে আরো কঠোর আন্দোলন করা হবে।

কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন, অ্যাড. সুবল চন্দ্র সাহা, অ্যাড. মোদারেরছ আলী ইছা, অ্যাড. জসীমউদ্দিন মৃধা, হাবিবুর রহমান হাবিব, নারায়ন চন্দ্র সাহা, অনিমেষ রায় প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি ফরিদপুর জেলা সদর থেকে পাঁচটি থানার দেওয়ানী ও ফৌজদারি আদালত ভাঙ্গায় স্থানান্তরের উদ্যোগ নেওয়ার বিষয়টি জানাজানি হয়। এর পর থেকেই ধারাবাহিক আন্দোলনে নামে আইনজীবী সমিতি ও সাধারন জনতা। একই কর্মসূচি পালন করছে নগরকান্দা ও সালথার আইনজীবী ও সাধারণ জনগণ।

গত ৪ মার্চ ফরিদপুরের জেলা ও দায়রা জজ এ সংক্রান্ত (কোর্ট স্থানান্তরের) ইতিবাচক মতামত দিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠান।

ফরিদপুর জেলা সদর থেকে দেওয়ানী ও ফৌজদারি আদালত স্থানান্তরের থানাগুলো হলো- ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, সালথা ও নগকান্দা।

সান নিউজ/বি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা