সারাদেশ

সিরাজগঞ্জে নিখোঁজের ৩ দিন পর দুই বোন উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে নিখোঁজের তিনদিন পর বাড়ি থেকে পালিয়ে যাওয়া ফুপাত মামাতো দুই বোনকে উদ্ধার করেছে সিরাজগঞ্জের পিবিআইয়ের পুলিশ।

রোববার (১৪ মার্চ ) সকালে সিরাজগঞ্জের পিবিআইয়ের পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, মানুষিক ও শারীরিক নির্যাতনের কারণে বাড়ি থেকে পালিয়েছিল ফুপাত মামাতো দুই বোন। একজনের নাম ময়না (১২) বন্যা (১৩)। উদ্ধারের পর তারা শনিবার (১৩ মার্চ ) বিকালে পিবিআইয়ের কাছে এমন তথ্য দিয়েছে।

তিনি আরও বলেন, গত ৯ মার্চ বিকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজুগড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ময়না ও তার ফুফাতো বোন একই গ্রামের আজাহার বেপারীর মেয়ে বন্যা খাতুন হারিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই ডায়েরির ভিত্তিতে পিবিআই সিরাজগঞ্জ ইউনিট অনুসন্ধানে নামে।

পরে গত ১১ মার্চ রাতে টাঙ্গাইলের ঘাঁটাইল থেকে ময়মনসিংহগামী একটি বাস থেকে দুইবোনকে উদ্ধার করা হয়। তারা দুই জন ক্লাস ফোরে পড়ত। পরে দুজনকে তাদের পরিবারের নিকট পাঠানো হয়েছে।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা