সারাদেশ

নড়াইলে ভলিবল প্রতিযোগিতায় কালিয়া টাইগার্স বিজয়ী

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উপলক্ষে জেলা পর্যায়ের ৪টি দল নিয়ে ২ দিনব্যাপী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ মার্চ ) রাতে নড়াইল- ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে আকর্ষনীয় করতে দিবারাত্রি খেলা আয়োজন করা হয়।

খেলায় কালিয়া উপজেলার কালিয়া টাইগার্স দল লোহাগড়া উপজেলার এম এম মতিয়ার রহমান স্মৃতিসংসদ দল দলকে ২-১ সেটে পরাজিত করে জয়লাভ করে। এছাড়া খেলায় নড়াইল সদরের নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন দল ও নড়াইল টাইমস দল অংশগ্রহন করে।

খেলা শেষে বিজয়ী কালিয়া টাইগার্স দলকে ট্রফি ও ১ লাখ টাকা প্রাইজমানি ও রানার্স আপ এম এম মতিয়ার রহমান স্মৃতিসংসদ দলকে ৫০ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, মাশরাফি বিন মোর্তজার পিতা গোলাম মর্তুজার স্বপন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কমকর্তা ও ক্রিড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

সান নিউজ/শরিফুল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা