লালমোহনে স্বেচ্ছাসেবকলীগ নেতার কব্জি কর্তন
সারাদেশ

লালমোহনে স্বেচ্ছাসেবকলীগ নেতার কব্জি কর্তন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ১নং যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিনের (৩৫) ডান হাতের কব্জি কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১২ মার্চ) বিকাল ৫টার সময় চরভূতা মাদ্রাসা বাজার, কক্সবাজার মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানায়, বিকাল ৫ টা নাগাদ চরভূতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম ওই এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় পূর্ব প্রস্তুতিতে থাকা স্থানীয় নুরুর নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী জসিমের ওপর হামলা চালায়। এসময় দায়ের কোপে জসিমের ডান হাতের কব্জি বিচ্ছন্ন করে ফেলে সন্ত্রাসীরা। জসিমের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। তাৎক্ষণিক ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জসিমকে প্রথমে ভোলা সদর হাসপাতাল আনলে পরে অবস্থা আশংকা জনক থাকায় ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয় লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, আমরা বিষয়টা শুনতে পেরেছি। ঘটনাস্থলে আমাদের টিম অবস্থান করতেছে এবং দুর্বৃত্তদের ধরার ব্যবস্থা চলছে।

তবে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সান নিউজ/ ইমতিয়াজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা