চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই যন্ত্রশিল্পীর মৃত্যু
সারাদেশ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই যন্ত্রশিল্পীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পার্থ গুহ ও হানিফ নামে দুই যন্ত্রশিল্পীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

শনিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন।

তিনি বলেন, ‘একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে মাইক্রোবাসে করে কক্সবাজার যাচ্ছিল তাদের গানের দলটি। মীরসরাই এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি লরি রাস্তা ক্রস করে তাদের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ গুহ। দুর্ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।’

আহতরা হলেন- তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদও। এদের মধ্যে বিউটির অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা