সারাদেশ

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে, নিহত ২

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন আবদুর রহমান চৌধুরী ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি ও টমটমকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের কলাতলীর দক্ষিণ আদর্শ গ্রামের মোমেনা বেগম (৬৫) ও শাহাদাত হোসেন নামে একজন। নিহত শাহাদাত হোসনের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহতদের মধ্যে ওসমান গনি নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিমেন্টবোঝাই ট্রাকটি কক্সবাজার শহরে আসার পথে কলাতলী মোড়ের পাহাড়ি ঢালু রাস্তায় পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ২টি সিএনজি চালিত অটোরিকশা ও কিছু পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শাহদাত হোসেন।

আটজনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায় কক্সবাজার দমকল বাহিনীর সদস্যরা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা