সারাদেশ

ভুয়া মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের বদনাম করছে: শামীম ওসমান

নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান দুঃখ প্রকাশ করে বলেন, মহান মুক্তিযুদ্ধের সনদ নিয়েও নানা দুর্নীতি হচ্ছে। মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে ভুয়া সনদধারি ব্যক্তিরা মুক্তিযোদ্ধা সেজে সমাজে বিভিন্ন পর্যায়ে স্থান দখল করে আছে। আবার অনেকে মুক্তিযুদ্ধ করেও বিভিন্ন সেক্টরে লুটপাট ও দখলবাজি করে মুক্তিযুদ্ধের বদনাম করছে। তাই বাংলাদেশের পরবর্তী সুন্দর একটি প্রজন্ম গড়ে তুলতে হলে এসব দুর্নীতি রোধ করা প্রয়োজন বলে মনে করেন শামীম ওসমান।

শুক্রবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় ওসমানি পৌর স্টেডিয়ামে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস এর মধুমতি জোনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব বলেন।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় শামীম ওসমান মাঠ সংকট এবং নানা অনিয়মের কারণে জাতীয় খেলা কাবাডিতে বাংলাদেশ পিছিয়ে আছে বলে মন্তব্য করেন।

এ ছাড়াও উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, সারা বাংলাদেশকে আমরা পরিবর্তন করতে না পারলেও নারায়ণগঞ্জকে পরিবর্তন করা আমাদের সবার দায়িত্ব। এজন্য সমাজের ভালো মানুষদের এগিয়ে আসতে হবে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু বলেন, দেশের জাতীয় ও গ্রাম বাংলার মানুষের জনপ্রিয় খেলা কাবাডির মান উন্নয়নের জন্য ব্যাপকভাবে প্রচার প্রচারণা প্রয়োজন। এজন্য গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরে নারায়ণগঞ্জে সে অনুযায়ী কাজ চলছে বলে জানান তিনি।

আটটি জোনে বিভক্ত করা ৯ম বাংলাদেশ গেমস এর “মধুমতি জোন” নামে নারায়ণগঞ্জ জোনের অধিনে আটটি জেলার আটটি দল অংশগ্রহণ করছে। ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলার পাঁচটি পুরুষ দল ও তিনটি নারী দল টুর্নামেন্টে খেলবে। উদ্বোধনী দিনে গোপালগঞ্জ জেলা দল ঢাকা জেলা দলকে পরাজিত করে টুর্নামেন্টে জয়ের শুভসূচনা করে।

প্রসঙ্গত, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত তিন দিন ব্যাপি এই কাবাডি টুর্নামেন্টের মধুমতি জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা