সারাদেশ

ধর্ষক সালাউদ্দীন মীরের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুরে ধর্ষক সালাউদ্দীন মীর ও ধর্ষণের সহায়তাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-যুবক-জনতা।

শুক্রবার (৫ মার্চ) সকালে ইলিশা জংশন বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি নজরুল ইসলাম জমাদার, প্রচার সম্পাদক ইউসুফ আলী মাতাব্বর, অনলাইন এক্টিভিস্ট সরদার রিহান, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন, ইউপি সদস্য জহিরুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্য রোজিনা বেগমের স্বামী হজরত আলি। দলমত নির্বিশেষে কৃষক, শ্রমিক, ছাত্র সকলের একটাই দাবি ধর্ষককে ও ধর্ষকের সহযোগীদেরকে সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষক যেন কোন প্রভাবশালী ব্যক্তি গোষ্ঠীর বিন্দুমাত্র অনুকম্পা না পায়। এ ব্যাপারে আমাদের স্থানীয় সাংসদ জননেতা তোফায়েল আহমেদ, জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ সকল কর্তাব্যক্তিদের সদয় দৃষ্টি কামনা করেন। এই মানববন্ধন থেকে ঘোষণা করা হয়- আসামিরা গ্রেফতার না হলে আগামীকাল ভোলা প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচি। সেখানে দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়।

উল্লেখ, গত বুধবার (৩ মার্চ) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামে প্রতিবেশী দাদার বিরুদ্ধে ৮ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সান নিউজ/আইআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা