সারাদেশ

চিকিৎসকের অবহেলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ভাঙা হাতের অপারেশন করতে গিয়ে ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহবাহুল হক লালনের (১৯) মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত মেহবাহুল হক লালন ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর গ্রামের জলাই মন্ডলের ছেলে। সে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

নিহত লালনের বড় ভাই বিপ্লব অভিযোগ করে বলেন, দেড় মাস আগে ফুটবল খেলার সময় লালনের ডান হাত ভেঙে যায়। স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসা করে সুস্থ হলেও মাঝে মাঝে হালকা ব্যথা অনুভব করায় বুধবার (৩ মার্চ ) সকালে হাড় বিশেষজ্ঞ ডা. জিল্লুর রহমান সিদ্দীকিকে দেখানো হয়। তিনি ভাঙা হাতে অপারেশন করার পরামর্শ দেন। যথারীতি বুধবার বিকেলে শহরের এহিয়া নার্সিং হোমে তাকে ভর্তি করা হয় ।

লালনের দুলাভাই মজিবর রহমান বলেন, বুধবার রাত ১০টার পরে লালনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে অনেক কথা হয়েছে। বাব বার লালনকে বলেছি কোন সমস্যা আছে নাকি? লালন বলেছে দুলাভাই আমার অন্য কোন সমস্যা নেই, হাতের অপারেশন ভয়ের কিছু নেই। অপারেশন থিয়েটারে নেওয়ার পরে সে সবার সাথে কথা বলছিল । পরপর কয়েকটা ইনজেকশন দেওয়ার পরে জ্ঞান হারায় লালন। পরে ক্লিনিক কর্তৃপক্ষ বলে লালনের হালকা সমস্যা দিনাজপুর নিতে হবে। অ্যাম্বুলেন্সে দ্রুত তুলে দিয়ে সরে যায় তারা। হালকা শ্বাস প্রশ্বাস চললেও পথে তার মৃত্যু হয়। লালনের অবস্থা খারাপ দেখার পরে নিজেরা বাঁচতে আমাদের সেখান থেকে সরিয়ে দেয় তারা।

লালনের বাবা জলই মন্ডল বলেন, ডাক্তার বলেছিল হালকা অপারেশন, সে জন্য ছেলেকে নিয়ে গেছিলাম। আগে জানলে কসাই খানায় নিয়ে যেতাম না। সুস্থ ছেলেকে হাতের অপারেশনে হারাতে হবে ভাবতে পারিনি। ইচ্ছে করছে মামলা করে ক্লিনিক কর্তৃপক্ষকে উচিত শিক্ষা দেই যাতে আর কোন বাবা মায়ের কোল খালি না হয়। কিন্তু মামলা করলে সোনার ছেলেকে কাটা ছেড়া করবে সে কারণে মামলা করছি না। অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলাম।

এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসক ডা. জিল্লুর রহমান কোন কথা বলতে রাজি হয়নি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা