সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতির ওপর হামলা ও গাড়ি ভাঙচুর 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসাইন রুবেল ও তার নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ মার্চ) বিকেলে সদর উপজেলার সুলতানপুরে এই ঘটনা ঘটে। হামলায় ২ জন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এসময় তাদের বহনকারী একটি হায়েস মাইক্রোবাস ও ২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

ছাত্রলীগ সভাপতি রুবেল বলেন, আমরা বিকেলে বৈশ্বর গ্রামে একটি দাওয়াতে যাচ্ছিলাম। এসময় সুলতানপুর মোড়ের আগে একটি গাড়ি আমাদের বহনকারী গাড়িটিকে চাপা দেওয়ার চেষ্টা করে। তারপর সেই গাড়িটিকে সুলতানপুর মোড়ে যাওয়ার পর থামাই। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাদের উপর হামলা করে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সদর থানার ওসি আব্দুর রহিম হামলার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা